, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আফগানিস্তানের ২২ স্থানে বিমান হামলায় নিহত ২৭৪, দাবি পাকিস্তানের বাড্ডা থানার ওসির বিরুদ্ধে অবৈধ অর্থ গ্রহণের লিখিত অভিযোগ ! অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ভাঙ্গা উপজেলায় ‘সস্তা বাজার’-এর মুখোশের আড়ালে অবৈধ শিল্প বাণিজ্য মেলা ? প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান গেন্ডারিয়া: দিনে কোটি টাকার ইয়াবা, আতঙ্কে জনপদ—নীরব আইন ? রাজধানীর বুকে আইন অন্ধ: যাত্রাবাড়ীর কাজলা স্কুল গলিতে রাতভর ‘আন্ধার বাহার’ ক্যাসিনো, নীরব থানা ! ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাচ্ছেন তারেক রহমান শাহবাগ মোড়ে ফিরেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান
ডা. জুবাইদার দণ্ডাদেশ

আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করলেন হাইকোর্ট

  • প্রকাশের সময় : ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৩৪৬ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক)র মিথ্যা মামলায় তিন বছর কারাদ-াদেশের বিরুদ্ধে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিলের ৫৮৭ দিন বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি মো: খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বিলম্ব মার্জনার প্রেক্ষাপটে ডা; জুবাইদা রহমান তার দ-াদেশের বিরুদ্ধে আপিল করবেন।

আদেশের বিষয়ে এ আইনজীবী বলেন, আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব ছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেটি মার্জনা করেছেন। এখন ডা. জুবাইদা রহমান বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ডা. জুবাইদা রহমানের অনুপস্থিতিতে মামলার বিচার চলে। ‘বিচার’ শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদ- দেন ঢাকা মহানগরের তৎকালিন সিনিয়র স্পেশাল জজ মো: আছাদুজ্জামান। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদ- দেয়া হয়। এ ছাড়া তাকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ডা. জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদ- দেয়া হয়। জরিমানা করা হয় ৩৫ লাখ টাকা।

গত বছরের শেষ দিকে এক আবেদনের প্রেক্ষিতে ডা. জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। সেই গেজেটে বলা বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আবেদনের প্রেক্ষিতে আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন (১০ অক্টোবর, ২০২৪ ইং) সংশোধনপূর্বক আইনের ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ [কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬-০৯-২০০৭] -এ তার বিরুদ্ধে প্রদত্ত দ-াদেশ আদালতে আপিল দায়েরের নিমিত্ত বিনাশর্তে ০১ (এক) বছরের জন্য স্থগিত করা হলো। গত ৬ মে দেশে ফেরেন ডা. জুবাইদা। গতকাল দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আসিফ হাসান।

জনপ্রিয়

আফগানিস্তানের ২২ স্থানে বিমান হামলায় নিহত ২৭৪, দাবি পাকিস্তানের

ডা. জুবাইদার দণ্ডাদেশ

আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করলেন হাইকোর্ট

প্রকাশের সময় : ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫